সহবাসের পর গোসল না করে রান্না বা খাওয়া যাবে কি?

0

 সহবাসের পর গোসল না করে রান্না বা খাওয়া যাবে কি ইসলামী ব্যাখ্যা জেনে নিন

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
সহবাসের পর গোসল না করে রান্না বা খাওয়া কি ঠিক ইসলামিক দৃষ্টিকোণ

আমরা সাধারণত অধিকাংশ মানুষ ইসলামিক জ্ঞান রাখে না যার কারণে আমরা ইসলামে অনেক সহজ বিষয়কে জটিল করে ফেলেছি।

অথচ ইসলাম ধর্ম হলো সহজ ও জীবনমুখী ধর্ম। মহান আল্লাহ্‌ বলেন যে "……আল্লাহ তোমাদের জন্য যা সহজ তা চান, যা কষ্টদায়ক তা চান না……। সূরা বাকারা আয়াত নম্বর ১৮৫।
মহান আল্লাহ্ আর বলেন ……আর আমি আত্মসমর্পণকারীদের (মুসলিম) জন্য প্রত্যেক বিষয়ে স্পষ্ট ব্যাখ্যাস্বরূপ, পথ নির্দেশ, দয়া ও সুসংবাদ স্বরূপ তোমার প্রতি কিতাব নাযিল করেছি। সুরা নাহাল আয়াত নম্বর ৮৯।

স্বামী স্ত্রী সহবাস করবে এটা অতি স্বাভাবিক। আর গোসল ফরজ হবে এটাও স্বাভাবিক। তাই মানুষ প্রশ্ন করে সহবাসের পর ফরজ গোসল না করে সংসারের সকল কাজ করা যাবে কি?
  • সহবাসের পর গোসল না করে রান্না বা খাওয়া যাবে কি? আবার অনেকে প্রশ্ন করে যেঃ-
  • ফরজ গোসল না করে ঘরের কাজ করা যাবে কি?
  • ফরজ গোসল না করে সন্তানকে দুধ খাওয়ানো যাবে কি?
  • ফরজ গোসল না করে ঘুমানো কি জায়েজ?
এই ধরণের অনেক অনেক প্রশ্ন।
সহবাস শেষে নাপাক অংশ ধৌত করে এবং অজু করে আপনি খাওয়া দাওয়া সংসারে সকল কাজ কর্ম করতে পারবেন। সন্তানকে দুধ পান করাতেও পারবেন। এমনকি ঘুমাতেও পারবেন। কোন ক্ষতি হবে না।

আসুন দেখি এই বিষয়গুলো সম্পর্কে কোরআন ও সহীহ হাদিস কি বলেঃ-
এ বিষয়ে সকল হাদিস গ্রন্থে অনেকগুলি হাদিস রয়েছে আমরা শুধু বুখারী শরীফ এবং মিশকাত শরীফের হাদিস দিলাম।

নাপাক ব্যক্তির সাথে মেলামেশাঃ
আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাপাক অবস্থায় ঘুমাতেন অথবা কিছু খাওয়ার ইচ্ছা করলে তখন সালাতের উযূর মতো উযূ করতেন।
মিশকাতুল মাসাবীহ (মিশকাত)। অধ্যায়ঃ পর্ব-৩: পাক-পবিত্রতা। হাদিস নম্বর: ৪৫৩। হাদিসের মান সহীহ। আরও পাবেন সহীহ বুখারী। ইসলামিক ফাউন্ডেশন। অধ্যায়ঃ ৫/ গোসল। হাদিস নম্বর: ২৮০ থেকে ২৮৬ নম্বর পর্যন্ত।

সহবাসের পর কিছু ভ্রান্ত ধারণা ও কুসংস্কার। যা মানুষের মুখে মুখে প্রচলিত। জেমনঃ-
  • সহবাসের সাথে সাথেই গোসল করতে হবে। নয়তো অনেক পাপ হবে।
  • সহবাস করে মাটিতে পা রাখা যাবে না।
  • সহবাস শেষ কোন কিছুতে হাত দেওয়া যাবে না।
  • এই অবস্থায় যাতে হাত দিবে তা অপবিত্র হয়ে যাবে।
  • হাতে কিছু নিয়ে দরজা ধরতে হবে। নয়তো পাপ হবে।
  • এই অবস্থায় যত পা ফেলবে ঐ মাটি ততো অভিশাপ দিতে থাকবে।
  • এই অবস্থায় রান্না-বান্না করলে বাড়ি থেকে লক্ষ্মী চলে যাবে। (এটি স্পষ্ট শিরক)
বিশেষ সতর্কতাঃ- পরবর্তী ওয়াক্তের ফরজ নামাজের সময় শেষ হওয়ার আগেই অবশ্যই গোসল করে পবিত্র হতে হবে, যাতে কোরে নামাজ কাজা না হয়।

Post a Comment

0 Comments

Post a Comment (0)