সহবাস করার পর গোসল না করে রোজা রাখা যাবে?

0
সহবাস করার পর গোসল না করে রোজা রাখা যাবে?
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ كُتِبَ عَلَيْكُمُ ٱلصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى ٱلَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
হে ঈমানদারগণ! তোমাদের প্রতি রোযা ফরয করা হয়েছে, যেমন তোমাদের আগের লোকেদের প্রতি ফরয করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকী হতে পার।
সূরা আল-বাকারা আয়াত নম্বর ১৮৩।
সহবাস করার পর গোসল না করে রোজা রাখা যাবে? অর্থাৎ রাতে সহবাস করে রোজা রাখা যাবে কি?
সহবাস করার পর গোসল না করে রোজা রাখা যাবে কি ইসলামী শরীয়তের বিধান

সহবাস করার পর গোসল না করে রোজা রাখতে পারবেন। কোনো সমস্যা নেই। আসুন আমরা এই হাদিস দেখি।
অপবিত্র অবস্থায় কারো প্রভাত হলে তার সাওম শুদ্ধ হবে। রোজা বিশুদ্ধ হবার জন্য পবিত্র অবস্থায় সাহারি খাওয়া শর্ত নয়।

ইয়াহইয়া ইবনু আয়্যুব, কুতায়বা ও ইবনু হুজর (রহ.) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ফতোয়া জিজ্ঞাসা করার জন্য এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এল। এ সময় তিনি দরজার পেছন থেকে কথাগুলো শুনছিলেন। লোকটি বলল, ইয়া রাসুলাল্লাহ! জানাবাতের (অপবিত্র) অবস্থায় আমার ফজরের সালাতের সময় হয়ে যায়, এমতাবস্থায় আমি রোজা পালন করতে পারি কি?
 
উত্তরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানাবাতের (অপবিত্র) অবস্থায় আমারও ফজরের সালাতের সময় হয়ে যায় আমি তো সাওম পালন করি।

এরপর লোকটি বলল, হে আল্লাহর রাসুল! আপনি তো আমাদের মত নন। মহান আল্লাহ্‌ আপনার পূর্বাপর সমুদয় গুনাহ ক্ষমা করে দিয়েছেন।। তখন তিনি বললেন, আল্লাহর শপথ! আমার আশা, আমি আল্লাহকে তোমাদের চেয়ে সর্বাধিক ভয় করি এবং আমি সর্বাধিক অবগত ঐ বিষয় সম্পর্কে, যা থেকে আমার বিরত থাকা আবশ্যক।
সহীহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ১৪/ রোজা হাদিস ২৪৬২ থেকে ২৪৬৭ নম্বর পর্যন্ত।

বিষের সতরকতাঃ- ফজরের নামাজ শুরুর আগে ফরজ গোসল করতে হবে। অর্থাৎ নামাজ যেন কাজা না হয়। এই বিষয়টি খুব জরুরী।

আরও পড়ুন

Post a Comment

0 Comments

Post a Comment (0)