গর্ভাবস্থায় সহবাস করলে কি বাচ্চার ক্ষতি হয়?
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
.....তারা (স্ত্রীগণ) তোমাদের পোশাকস্বরূপ এবং তোমরাও তাদের পোশাকস্বরূপ। সূরা আল-বাকারাহ আয়াত: ১৮৭
গর্ভাবস্থায় সহবাস করলে কি বাচ্চার ক্ষতি হয়? অথবা গর্ভাবস্থায় সহবাস করলে কি ক্ষতি হয়? জানুন ইসলাম ও বিজ্ঞান কী বলে?গর্ভাবস্থায় সহবাস বিষয়ে ইসলাম ধর্ম কি বলেঃ-
আর তারা আপনাকে রজঃস্রাব (হায়েয) সম্বন্ধে জিজ্ঞেস করে। বলুন, তা ‘অশুচি’। কাজেই তোমরা রজঃস্রাবকালে স্ত্রী-সংগম থেকে বিরত থাক এবং পবিত্র না হওয়া পর্যন্ত (সংগমের জন্য) তাদের নিকটবর্তী হবে না। তারপর তারা যখন উত্তমরূপে পরিশুদ্ধ হবে তখন তাদের নিকট ঠিক সেভাবে গমন করবে, যেভাবে আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন। সূরা আল-বাকারা
আয়াত নম্বর ২২২।
কুরআন ও সুন্নাহ অনুযায়ী গর্ভাবস্থায় সহবাস করতে কোন বাধা নেই। এবং বিজ্ঞান অনুযায়ী ও পেটে বাচ্চা থাকা অবস্থায় সহবাস করতে কোন বাধা নেই। তবে যদি কোন সমস্যা থাকে বা দক্ষ ডাক্তার সমস্যার কারনে গর্ভাবস্থায় সহবাস করতে নিষেধ করেন তবে সেটা ভিন্ন কথা।জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, "আমি আমার স্ত্রীর সাথে আযল করে থাকি।" তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, "তুমি এ কাজ কেন করো?" লোকটি বলল, "আমি তার সন্তানের ক্ষতির আশঙ্কা করি।" তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "যদি এ কাজ ক্ষতিকর হতো, তবে তা পারস্য ও রোমবাসীদেরকেও ক্ষতিসাধন করত।"
রাবী যুহায়র তাঁর বর্ণনায় উল্লেখ করেছেন, "এ কাজ (আযল) যদি এ উদ্দেশ্যেই হয় তবে তা করা সঠিক নয়। কেননা তা পারস্য ও রোমবাসীদের কোনো প্রকার ক্ষতি করেনি।"
সহীহ মুসলিম (ইসলামিক ফাউন্ডেশন), অধ্যায়: ১৭/ বিবাহ, হাদিস নম্বর: ৩৪৩৬
(বি.দ্র.: হাদিসটি মূলত দুগ্ধদানকালীন সময়ের প্রেক্ষাপটে বর্ণিত, যার মূলনীতির আলোকে আলেমগণ গর্ভাবস্থাতেও সহবাস বৈধ ও নিরাপদ বলে মত দিয়েছেন)।
বর্তমান চিকিৎসা বিজ্ঞান কি বলে গর্ভাবস্থায় সহবাস বিষয়েঃ-
বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী, স্বাভাবিক ও জটিলতাহীন গর্ভাবস্থায় (Uncomplicated Pregnancy) সহবাস করা সম্পূর্ণ নিরাপদ। গর্ভের প্রথম মাস থেকে শুরু করে প্রসব বেদনা ওঠা বা পানি ভাঙার আগ পর্যন্ত স্বামী-স্ত্রী শারীরিক সম্পর্কে লিপ্ত হতে পারেন।
রক্তপাত, পানি ভাঙা, বা গর্ভপাতের ইতিহাস থাকলে ডাক্তারের পরামর্শ ছাড়া সহবাস করা উচিত নয়।
গর্ভের শিশুর কোনো ক্ষতি হয় কি?
শিশুর সুরক্ষা: গর্ভের ভেতরে শিশুটি অ্যামনিওটিক ফ্লুইড (পানির থলি), জরায়ুর শক্তিশালী পেশি এবং জরায়ুমুখের মিউকাস প্লাগ দ্বারা অত্যন্ত নিরাপদে সুরক্ষিত থাকে।
References: Mayo Clinic, ACOG
এই বিষয়ে আর কিছু প্রস্ন:
গর্ভাবস্থায় প্রথম তিন মাস সহবাস করা যাবে কিনা?হ্যাঁ, কোনো জটিলতা না থাকলে প্রথম তিন মাসেও সহবাস করা নিরাপদ। তবে এ সময় বমি ভাব, ক্লান্তি ও হরমোনাল পরিবর্তনের কারণে স্ত্রীর অনীহা থাকতে পারে, তাই জোর করা উচিত নয়। পূর্বে গর্ভপাতের ইতিহাস থাকলে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
গর্ভাবস্থায় বীর্য ভিতরে ফেললে কি হয়?
স্বাভাবিক গর্ভাবস্থায় যোনিপথের ভেতরে বীর্যপাত হলে শিশুর কোনো ক্ষতি হয় না। জরায়ুমুখ মিউকাস প্লাগ দিয়ে বন্ধ থাকায় বীর্য শিশুর কাছে পৌঁছাতে পারে না। তবে গর্ভাবস্থার একদম শেষ দিকে (নবম মাসে) বীর্যে থাকা প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন জরায়ুতে হালকা সংকোচন তৈরি করতে পারে।
গর্ভাবস্থায় সহবাস করলে কি কনডম ব্যবহার করতে হবে?
গর্ভধারণ রোধের জন্য কনডমের প্রয়োজন নেই। তবে যেকোনো ধরনের ইনফেকশন (যেমন- UTI বা যৌনবাহিত রোগ) এড়াতে কনডম ব্যবহার করা নিরাপদ ও স্বাস্থ্যসম্মত।
গর্ভাবস্থায় সহবাসের সঠিক নিয়ম কী?
....আর তোমরা তাদের সাথে সৎভাবে জীবন যাপন করবে। সূরা আন নিসা আয়াত নম্বর ১৯।
এ সময় পেটের ওপর চাপ পড়ে এমন পজিশন (যেমন- চিত হয়ে বা উপুড় হয়ে শোয়া) এড়িয়ে চলতে হবে। একপাশে কাত হয়ে শোয়া (Side-lying) অথবা মায়ের জন্য আরামদায়ক হয় এমন পজিশন বেছে নেওয়া উচিত এবং তাড়াহুড়ো না করে কোমলভাবে সহবাস করা উচিত।
গর্ভাবস্থায় সহবাস করার উপকারিতা কী?
সহবাসের ফলে শরীরে অক্সিটোসিন ও এন্ডোরফিন হরমোন নিঃসৃত হয়, যা গর্ভবতী মায়ের মানসিক চাপ ও মুড সুইং কমায়, ভালো ঘুমে সাহায্য করে এবং স্বামী-স্ত্রীর মধ্যকার মানসিক বন্ধন আরও দৃঢ় করে।
এ সময় পেটের ওপর চাপ পড়ে এমন পজিশন (যেমন- চিত হয়ে বা উপুড় হয়ে শোয়া) এড়িয়ে চলতে হবে। একপাশে কাত হয়ে শোয়া (Side-lying) অথবা মায়ের জন্য আরামদায়ক হয় এমন পজিশন বেছে নেওয়া উচিত এবং তাড়াহুড়ো না করে কোমলভাবে সহবাস করা উচিত।
গর্ভাবস্থায় সহবাস করার উপকারিতা কী?
সহবাসের ফলে শরীরে অক্সিটোসিন ও এন্ডোরফিন হরমোন নিঃসৃত হয়, যা গর্ভবতী মায়ের মানসিক চাপ ও মুড সুইং কমায়, ভালো ঘুমে সাহায্য করে এবং স্বামী-স্ত্রীর মধ্যকার মানসিক বন্ধন আরও দৃঢ় করে।
আরও পড়ুন
